পাসপোর্ট বিহীন ৫ লাখ ভারতীয় দেশে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ১১, ০৭:৩৯ পূর্বাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে ভারতীয় ৫ লাখ মানুষ কাজ করছে বিনা পাসপোর্টে। আমাদের আজ আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আমাদের তিস্তার পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান করছে না। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তাদের যানবাহন চলছে। তারা শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না। দেশের অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে, ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। এটা ঠিক নয়।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ খান।
২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework