পদ্মা সেতুতে গ্যাসলাইন স্থাপন সম্পন্নের পর এখন চলছে হাইড্রোলিক পরীক্ষার প্রক্রিয়া। পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে গ্যাস যুক্ত হবে মাওয়া সাব-স্টেশনে। আর জাজিরা সাব-স্টেশন থেকে টেকেরহাট হয়ে গ্যাসলাইন যুক্ত করা হবে বরিশাল ও খুলনা নেটওয়ার্কে। এই লাইন স্থাপনে এখন চলছে সার্ভে।
বহুমাত্রিক পদ্মা সেতুর সড়ক ও রেলপথের সাঙ্গে গ্যাসলাইন স্থাপনের মাধ্যমে যোগ হলো ত্রিমাত্রা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর নিচতলায় রেলপথের পাশেই হলদে রঙের গ্যাসপাইপ।
জিটিসিএলের সাব-স্টেশনের সঙ্গে যুক্ত করতে সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হয়েছে গ্যাসলাইন। লাইনটি স্থাপনের পর ২৫ দশমিক ৪০ মিলিমিটার ওয়াল থিকনেসের এই গ্à¦
