ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

দেশে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২৭, ০৪:৪৩ অপরাহ্ন
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২০ ডিসেম্বর করোনায় মারা যান ৩৮ জন।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। এর আগে শুক্রবার (২৬ মার্চ) দেশে আরও ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৩ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়à