দেশে আরো ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জানুয়ারী ১৭, ০৭:৩৭ পূর্বাহ্ন

দেশে আরও ২২ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
 
সোমবার (১৭ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, নতুন আক্রান্ত ১২ জন রাজধানীর মহাখালী বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার চার জন রয়েছেন।

নতুন করে ওমিক্রন ধরনে আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন।

এর আগে ১২ জানুয়ারি দেশে ঢাকার বাইরে তিন জনের ওমিক্রন শনাক্তের খবর জানা যায়।  

দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার শরীরে ওমিক্রন শনাক্ত হয়। দেশে ওমিক্রনে আক্রান্ত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে জানানো হয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework