দূরপাল্লার বাস চলবে না

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ১৫, ০৩:৩৬ অপরাহ্ন
করোনা সংক্রমণ না কমায় ঈদুল ফিতরের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার। আগামী ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ‘লকডাউন’ শেষে পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরও এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন। আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ শেষে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ চলবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework