রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতিকে গুলি করে হত্যা করে ভাড়াটে বন্দুকধারী মো. মাসুম ওরফে আকাশ। গ্রেফতারের পর সে পুলিশকে জানিয়েছে, কিলিং মিশনের একদিন আগে তার কাছে অস্ত্র ও মোটরসাইকেল সরবরাহ করা হয়।
রোববার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
আসামির বরাত দিয়ে হাফিজ আক্তার জানান, বৃহস্পতিবার টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। তবে তার আগের দিন অর্থাৎ বুধবারই (২৩ মার্চ) টিপুকে হত্যার পরিকল্পনা ছিল শুটার মাসুমের। এ কারণে টিপুকে রেস্টুরেন্ট থেকে তার বাসায় যাওয়ার রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেয় সে। কিন্তু বেশি লোকজন থাকায় ব্যর্থ হয় সে। এরপর বৃহস্পতিবার (২৪ মার্চ) আবার সে টিপুকে অনুস
