জনসমাগম নিষিদ্ধ, বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী নয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ১১:৪৮ পূর্বাহ্ন
আবারো করোনা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে উচ্চ সংক্রমনযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধসহ  নতুন করে ১৮টি নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার (২৯ মার্চ) সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব  ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। নতুন এসব সিদ্ধান্ত অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে। এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

করোনা সংক্রমণ রোধে ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework