চার পৌরসভায় ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ০৭:০৪ পূর্বাহ্ন
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ চার পৌরসভায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে এ বিষয়ে বিশেষ পরিপত্রও জারি করা হয়। গত ২৮ মার্চ (বরিবার) ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পরিপত্র জারি করে। আজ ভোটগ্রহণ হচ্ছে- যশোর জেলার যশোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার স্থগিত করা ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত করা ৭ নম্বর সাধারণ ওয়ার্ড এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভায়। এসব পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তার কক্ষে মূল ভোটগ্রহণের প্রস্তুতি নেন। এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে। এতে যেমন চিন্তিত গোটা দেশ, একই সঙ্গে চিন্তিত ইসিও। সেজন্য সোমবার ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ নিয়ে জরুরি বৈঠকে বসেছিল ইসি। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সবাই ইউপি নির্বাচন স্থগিত করার পক্ষে মত দিয়েছেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework