কোরবানির ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ Jun ২৯, ০৭:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন)।

এদিন ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সভায় চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে কমিটি।

বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে ১০ জুলাই। আর বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা না গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদ হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ এবং ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানো যাবে। চাইলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) বিষয়টি জানানোর সুযোগ থাকবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework