ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ জুলাই ১৫, ১২:৩৭ অপরাহ্ন
ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে। ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অহ্বান জানান প্রতিমন্ত্রী। বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজাহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এসব সব কথা বলেন। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার এবার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। ঈদুল আযহার আগে ৫ দিন ও পরে ৩ দিন আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বলেছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তার স্টেশন লিভ করতে পারবে না। কাজেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ রাখার জন্য কাজ করছি। আমাদের ভালো দিক হচ্ছে করোনা আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার অনেক কম। নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে সব সংস্থা থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেখেছি যাত্রীরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে নাই। ফলে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই। তবে আশার কথা এটা যে, করোনায় কোনো লঞ্চ যাত্রী আক্রান্ত হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আন্তর্জাতিক ভাবে মনিটরিং হচ্ছে। তিনি বলেন, আমরা চাই এবারের ঈদুল আজহার ঈদযাত্রার পদক্ষেপ যেন আমরা যথাযথভাবে নিতে পারি। সেজন্য আজকের এই সভার আহ্বান করেছি। সম্প্রতি বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির বিষয়ে তিনি বলেন, এই দুর্ঘটনা নৌপরিবহন খাতকে প্রশ্নবিদ্ধ করেছে। ২০১৪ সালের পর আর বড় কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় বলা হচ্ছে, নৌপথ দিক হারিয়ে ফেলেছে। কাজেই আমরা বলতে চাই নৌপথ দিক হারায়নি। সঠিক পথেই রয়েছে। বিগত বছরে আমাদের যে অর্জন সেটা আমরা বলতে চাই না। যেগুলো নেগেটিভ সেগুলোই তুলে ধরি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework