ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ০১, ০৯:৪০ পূর্বাহ্ন
আসন্ন ঈদকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক, শ্রমিকদের ধৈর্য্য ধরারও আহ্বান জানান। শনিবার (১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফংয়ে এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে এবং ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার। তিনি বলেন, আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework