আরও ২৪ ঘণ্টা বাড়লো হেফাজতের হরতাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ১২:৪০ অপরাহ্ন
রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার তারা হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে। রোববার ( ২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework