অক্টোবরেও রেমিট্যান্সের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ০২, ০৮:০৩ পূর্বাহ্ন
অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অক্টোবর মাসে তারা ২১১ কোটি বা ২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত চার মাসে প্রবাসীরা প্রায় ৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। রোববার (০১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে পাঠানো রেমিট্যান্স, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ২৪ শতাংশ বেশি। আগের অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় প্রবাসীরা ২৬৪ কোটি ডলার বেশি পাঠিয়েছেন। অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা রাখায় দেশবাসীর পক্ষ প্রবাসীদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বৃদ্ধি পাবে। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স এসেছে ৮৮২ কোটি ডলার। ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬১৬ কোটি ডলার পাঠিয়েছিলেন। অর্থাৎ এই অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় প্রবাসীরা ২৬৪ কোটি ডলার বেশি পাঠিয়েছেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework