‘হঠাৎ বদলি’ চট্টগ্রাম মেডিকেলের ৫০ ডাক্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ২৮, ১২:৪৯ অপরাহ্ন

বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৫০ ডাক্তারকে।

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে ৩১ জুলাই সকাল থেকে তাঁরা বর্তমান কর্মস্থলে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ হিসেবে গণ্য হবেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত ২৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

এর আগে চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসককে বদলির করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরে সাময়িকভাবে সেই বদলির আদেশ স্থগিত করা হয়।

এদিকে মঙ্গলবার নতুন এক প্রজ্ঞপনে আগের চিকিৎসকদের মধ্য থেকে ৫০ জনকে পুনরায় নতুনভাবে পদায়ন করা হলো।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. হাবিব হাসান, ডা. মো. মাহমুদুর রহমান চৌধুরী, ডা. আয়েশা বেগম (পেডিয়াট্রিক) ও  মো. তৌহিদুর রহমানকে (ডার্মাটোলজি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।

এছাড়া ডা. মিত্রা দত্ত বিআইটিআইডিতে, ডা. একরামুল আজম কক্সবাজার জেলা সদর হাসপাতালে,  ডা. মো. জাবেদ মিন আমিন ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. মো. শফিউল হায়দার চৌধুরী ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. সত্যজিৎ মল্লিক চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. হিরন্ময় দত্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. মো. মাসউদুর রহমান খান ও ডা. মো. হোসেন সাদাত পাটোয়ারিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া বাকিদের মধ্যে ডা. মো. আবদুর রহিম, ডা. মো. আমানুল হক,  ডা. আবুল কালাম মো. মহিউদ্দিন ও ডা. মোস্তফা নূর মহসিনকে কুমিল্লা জেনারেল হাসপাতাল, ডা. রাজীব বিশ্বাস ও ডা. অপরূপ কান্তি দাশকে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে, ডা. মাকসুদুল করিম ও ডা. মো. শাহীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, ডা. কাজল কান্তি দাশ ও ডা. মো. এমরান হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে, ডা. মো. মঈন উদ্দিন চৌধুরী ও ডা. মো. খোরশেদুল আলমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে, ডা. মো. রফিক উদ্দিনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে, ডা. বৈশাখী ভৌমিক, ডা. হাফছা হাছিনা, ডা. পারভীন আকতার, ডা. সুস্মিতা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. শাম্মী আকতারকে বিআইটিআইডিতে, ডা. পলাশ চন্দ্র বণিক ও ডা. মাহমুদ শাহ আবরারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, ডা. সাখাওয়াত আহম্মদ নাছির ও ডা. রুমেলা রেজাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে, ডা. রাকেশ কুমার দাশ, ডা. মো. আব্দুস সালাম চৌধুরী, ডা. মো. আবু হানিফ চৌধুরী, ডা. আবুল হাসান মু. শহীদুল্লাহ, ডা. এন এম মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. সীমান্ত ওয়াদ্দাদারকে কুমিল্লা জেনারেল হাসপাতালে, ডা. মো. আবু কাউছার ও ডা. চিন্ময় বড়ুয়াকে ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে, ডা. কাজী শামিনাহ উম্মে সালমা ও ডা. উম্মে কুলসুমকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. সুপ্রিয়া দাশ ও ডা. ইসমত সুলতানাকে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. মুনতাহিনা মাহমুদা ও ডা. বনানী বড়ুয়াকে রাউজানের সুলতানপুরের ৩১ শয্যার হাসপাতালে এবং ডা. উম্মে তাসলিমা জাহান ও ডা. দেবযানী বড়ুয়াকে ফটিকছড়ির বিবিরহাট ২০ শয্যার হাসপাতালে বদলি করা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework