২৪টিভিতে নিউজ প্রকাশের পর পদুয়া নাওঘাটার সেই বালু জব্দ: নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ২৯, ১০:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া নাওঘাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের নিউজটি কয়েকটি স্থানীয় পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় প্রকাশের পর অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে বালু গুলো জব্দ করেন উপজেলা প্রশাসন। এরপর নিলামে বিক্রি করে দেওয়া হয়। গতকাল সোমবার (২৮ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এরপর (২৯জুন) সকালে উপজেলা কর্মকর্তার রুম থেকে বালু গুলো ৬৫ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের মেশিন সরিয়ে ফেলা হয়েছে। তাই মেশিন জব্দ করা যায়নি। ওই সময় আনুমানিক ১৬ হাজার ১শ ৩৬ ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু মঙ্গলবার (২৯ জুন) সকালে নিলামে বিক্রি করা হয়েছে। তিনি আরও জানান, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। https://fb.watch/6qBatfHfgY/

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework