হাজারী গলিতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ এপ্রিল ১৩, ১২:১৪ অপরাহ্ন
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে (লেইন) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি ওষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে হাজারী গলির ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় ৪টি মামলা দায়ের করে ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন তিনি। কয়েকটি দোকানে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ , অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধসহ সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় নিউ ড্রাগ হাউসকে ১ লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিক্যাল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউস কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধ ওষুধগুলো বিধিমোতাবেক ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework