প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের জন্য যেসব ঘর উপহার দিয়েছেন, তার মধ্যে একটি ঘর পেয়েছেন দিনমজুর মোহাম্মদ ইদ্রিস। তিনি চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা।
মনোরম প্রাকৃতিক পরিবেশে এই আশ্রয়ণ ঘিরে এখানকার নিম্নবিত্ত মানুষ স্বপ্ন বুনে চলেছেন।
কিন্তু মাটি ভরাট করে তৈরি এ আশ্রয়ণের ২৯টি ঘরের মধ্যে ১০টি ঘরে বিশুদ্ধ খাবার পানির সংকট ছিল। হটলাইন ৩৩৩ নাম্বারে ফোন পেয়ে সেই সংকট দূর করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জানা গেছে, আশ্রয়ণের ২৯টি ঘরের মধ্যে ১০টি ঘরে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। সে ঘরগুলোর জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দফতর কর্তৃক স্থাপিত নলà¦
