সীতাকুণ্ডে তেলবাহী গাড়িতে কম্বল মোড়ানো মরদেহ


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে তেলবাহী একটি ট্যাংকার থেকে কম্বল মোড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বটতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম নামের ওই যুবক ফেনীর সোনাগাজী উপজেলার মহেশ্বর গ্রামের বদিয়াল জামালের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, তেলের ট্যাংকারবাহী ট্রাকটি সীতাকুণ্ড ফিলিং স্টেশনে ছিল। কম্বল মোড়ানো অবস্থায় মরদেহ দেখে ফিলিং স্টেশনের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। চালক পলাতক থাকায় কোনও তথ্য পাওয়া যায়নি। দেখে মনে হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যু৷ মরদেহের ময়না তদন্ত করা হবে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework