সাতকানিয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু


প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ০৯, ১১:৩০ পূর্বাহ্ন

পূজার অনুষ্ঠান চলাকালীন সাতকানিয়ায় মামার বাড়িতে পেটে গুলিবিদ্ধ হওয়া সেই যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে পঙ্কজ তালুকদারের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পঙ্কজ তালুকদার নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ২০ নম্বর আইসিওতে ভর্তি রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।  

জানা গেছে, সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ। সেখানেই গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার দিবাগত রাতে মারা যান তিনি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework