সন্তানের গুলিতে মা নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ১৬, ০১:১৫ অপরাহ্ন

পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সন্তান মাইনুলের গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন।  

সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।


নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল শামসুল আলমের ছেলে।
নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।  

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে। প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework