শাহ আমানতে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ১২, ০৭:২৩ পূর্বাহ্ন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) এসব স্বর্ণ উদ্ধার করেন। দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ  এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের window 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework