রাউজানে অজ্ঞাত পরিচয়ের নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ ডিসেম্বর ০৮, ০৯:১৯ পূর্বাহ্ন
রাউজান থানার গহিরা ও কদলপুর ইউনিয়ন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজনের সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন রেজা জানান, গহিরা ইউনিয়নের ৭ নম্বর দলইনগর ওয়ার্ডের একটি পুকুরে ভাসমান অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এদিকে, কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework