মিরসরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ১৫, ০২:৩৯ অপরাহ্ন
মেয়েকে ধর্ষণের দায়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় নুর উদ্দিন মিঠু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ জুন) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর উদ্দিন মিঠু জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার বাসিন্দা মৃত মো. সেলমের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, কয়েকদিন আগে ভুক্তভোগী কিশোরীর মা বেড়াতে যান। এই সুযোগে গত রোববার (১৩ জুন) রাতে নিজের মেয়েকে ধর্ষণ করে বাবা মিঠু। ঘটনার দিন রাতে নিজের ১৬ বছর বয়সী মেয়ের জন্য একটি জুস আনে সে। কিন্তু জুসটিতে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। জুস খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়লে নুর উদ্দিন তাকে ধর্ষণ করে। চেতননাশক ওষুধের প্রভাবে পরেরদিনও ভুক্তভোগী কিশোরী ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ যায়। এরপর বাবা পলাতক থাকলেও মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘মঙ্গলবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (মঙ্গলবার) মিঠুকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework