মায়ের সঙ্গে রাগ করে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ০৭, ০৯:০২ পূর্বাহ্ন

পটিয়ায় মায়ের সঙ্গে রাগ করে সারজিনা আকতার (১৯) নামে এক কিশোরী  আত্মহত্যা করেছে।

বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে শোভনদন্ডী উইনিয়নের কুরেংগিরী গ্রামের নুর জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

সারজিনা আকতারের বাবার নাম মো. আলী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আত্মহত্যার চেষ্টা করা এক কিশোরীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, ওই কিশোরী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework