বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ১৮, ০৭:০৮ পূর্বাহ্ন
নগরের ডবলমুরিং থানার পূর্ব মিরপাড়া এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ৪ ব্যক্তি হলেন- ভবন মালিক নজরুল ইসলাম, শাহ আলম, অবুজ মিয়া এবং মো. বাবলু। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ভবনের ওয়াটার পাম্প চালুর সময় বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, দগ্ধ ৪ জনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত নয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework