বিদ্যুৎ অপচয়, ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২৭, ০৮:২৬ পূর্বাহ্ন

বিদ্যুতের অপচয় রোধে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে ৩৪ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।  

জানা গেছে, নগরের চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান পরিচালনা করেন। কোতোয়ালীর মোড়, নিউমার্কেট মোড় ও সদরঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, জিইসি-২ নম্বর গেইট ও মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বহদ্দারহাট-মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনের অতিরিক্ত আলো ব্যবহারকারী দোকান মালিকদের বিদ্যুৎ আইনে সতর্ক ও জরিমানা করা হয়। শপিংমলগুলো সরকার নির্ধারিত সময়ে রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটলে বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দণ্ড হিসেবে জেলে প্রেরণের বিষয়ে সতর্ক করা হয়। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে অভিযান চলমান থাকবে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework