বাবার শ্বাসকষ্ট ,সংকটময় মুহূর্তে এগিয়ে এল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ০৫, ০৮:২৯ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের (৮৫)মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট ওঠে।  প্রয়োজন অক্সিজেন।কিন্তু সন্তান ঢাকায়। দোকানপাটও বন্ধ। সংকটময় এমন মুহূর্তে এগিয়ে এল পুলিশ। নিজেরাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই বৃদ্ধের বাসায় পৌঁছে দিয়েছেন। অক্সিজেন দিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার রূপালী ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ছিলেন। তিনি শ্বাসকষ্টের রোগী। রাত দেড়টার দিকে তার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়।তখনই অক্সিজেনের প্রয়োজন হয়। তার সন্তান সরোয়ার আলম সরকার থাকেন ঢাকায়। এত রাতে সব দোকানও বন্ধ। তিনি ফোন দেন ডবলমুরিং থানায় সাথে সাথেই পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় চলে যায়। পরে ডাক্তারের পরামর্শে অক্সিজেন দিয়ে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework