বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ১২, ০৬:২০ অপরাহ্ন
বাঁশখালীতে উপজেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
সোমবার(১২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের স্বাগত বক্তব্যে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গালিব সাদলী,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া,উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম,উপজেলা সহকরী কৃষি অফিসার সুরনজিত রুদ্র,উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসাইন। এই সময় বাঁশখালীর ছনিয়া ইউনিয়নে ১টি, শেখেরখীল ইউনিয়নে ২টি,বাহারছড়া ইউনিয়নে ১টি,পুকুরিয়া ইউনিয়নে ১টি। মোট ৫টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework