পাহাড়ি ছড়ার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ২৩, ১২:৪৩ অপরাহ্ন

পাহাড়ি ছড়া দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সেই স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বায়েজিদ লিংক রোডের  ছিন্নমূল বড়ইতলী এলাকার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাস্তার পাশে বেশকিছু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণ করায় এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরী। তিনি বলেন, পাহাড়ি ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করেছে এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া ওই জায়গার মালিকানার কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিক। তাই তাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট ছড়া ভরাট করা হয়েছে। তাই পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া সিডিএ’র কোনো অনুমতি নেননি মালিকপক্ষ। বিষয়টি আমাদের নজরে আসার পর অভিযানে নেমেছি। এ অভিযান অব্যাহত থাকবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework