পাহাড়তলীর কারখানা শিশুখাদ্য বানায় বিষাক্ত কেমিক্যালে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ১২, ০৩:০৮ অপরাহ্ন
চট্টগ্রামের পাহাড়তলীতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি ও বাজারজাতের দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম নগর শাখার তথ্যের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে বশির শাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানাটি প্রাণের ডিং ডং চিপসের মোড়ক ব্যবহার করে নকল চিপস তৈরি করছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি বিষাক্ত ক্যামিকেল দিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করছে। খবর পেয়ে আমরা কারখানাটিতে অভিযান চালিয়েছি। এছাড়া কারখানা ও পণ্যের কোনো অনুমোদন নেই। তাই কারখানাটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework