দোহাজারীতে হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ১৩, ১০:২৭ পূর্বাহ্ন
দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালকের স্ত্রীও। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ার বাসিন্দা আবদুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৩৮), তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২)। গুরুতর আহত নারী হলেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী বাবা-ছেলে নিহত হন। আহত ডলি আকতারকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আংশকাজনক। দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত জানান, নিহতরা নগরীর পূর্ব শহিদনগর বায়েজিদ ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া থাকতেন। তিনজনই মোটরসাইকেলযোগে লোহাগাড়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি আরো বলেন, ওভারটেক করার সময় হানিফ পরিবহনের বাসের ভেতর মোটরসাইকেলটি ঢুকে যায়। এসময় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework