দশ বছর পর পর কেন কর্ণফুলীতে ড্রেজিং হয় না, প্রশ্ন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ২৬, ১১:১০ পূর্বাহ্ন
১. দশ বছর পর পর কেন কর্ণফুলী নদীতে ড্রেজিং হয় না- এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন সংশ্লিষ্টদের কাছে। শনিবার (২৬ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি। মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলীসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework