জামিনে মুক্ত বিএনপির ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মে ১৯, ০২:৫৬ অপরাহ্ন
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে। নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদরিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক, নারীনেত্রী লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework