চেয়ারম্যান আমজাদ হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ১৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন। রায়ে আরও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। বাদিপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। ১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান। আসামিদের মধ্যে রয়েছে- নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework