চালু হলো বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ০৭, ১০:১২ পূর্বাহ্ন
করোনা মহামারি মোকাবিলায় আবারও বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল চালু করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) থেকে রোগী ভর্তি ও আউটডোর রোগীসেবা কার্যক্রম চালু করা হয়। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা, আইসোলেশন সেবা ও অক্সিজেন সেবা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। হাসপাতালে দায়িত্বরত ডা. ইমরান বীন শওকত, ডা. আখীল ইবনে তাহের, ডা. ফাহাদ হোসেন, ডা. নোমান রোগীদের সেবা দিচ্ছেন। হাসপাতালটি আগের মতো সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে পরিচালনা পরিষদের সভা বুধবার (৭ এপ্রিল) পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ডা. হোসেন আহমেদ, সমন্বয় সচিব জাকের আহমদ, হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মা ও শিশু হাসপাতালের যু্গ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল আমিন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, সেকান্দর আজম, অ্যাডভোকেট মীর তোফাজ্জল হোসেন, আলি আকবর, রানা মোতালেব, দুর্লভ, শেখ মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework