চরম্বায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা 

মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ০৩, ০১:০৬ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মজিদার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

দন্ডপ্রাপ্তের নাম মুুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী। সে চরম্বা মজিদের পাড়া এলাকার মৃত আবদুল আলমের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, কুদ্দুস কোম্পানীর বিরুদ্ধে কিছুদিন ধরে অনেক অভিযোগ পেয়েছি। গতকাল রাতের আঁধারে চরম্বা মজিদের পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যায়। তাদের কাছে পাহাড় কাটার কোন অনুমতি নেই। ঘটনাস্থল থেকে স্কেভেটার জব্দ করি। রাতের আঁধারে অবৈধ পাহাড় কাটার দায়ে বালু মহাল ও  মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুদ্দুস কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। 

এদিকে দন্ডপ্রাপ্ত মুুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী বলেন, স্থানীয় মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যাক্তিকে  কবরস্থান ভরাট করার জন্য আমি গাড়ি ভাড়া  দিয়েছি কিন্তু ইউপি সদস্য জসিম উদ্দিন চক্রান্ত করে আমাকে ফাঁসানোর জন্য ইউএনও  মহোদয়ের কাছে বিভিন্ন কথা বলে ভ্রমমাণ আদালত পরিচালনা করায়। কারন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলাম তাই অনেকপুর্বে থেকে কিছু মানুষ আমার সাথে ষড়যন্ত্র করে আসতেছে।

অভিযানকালে চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, লোহাগাড়া থানা পুলিশের টিম,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework