চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন নওফেল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ আগস্ট ২২, ০১:৪৮ অপরাহ্ন
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত আদেশে এ মনোনয়ন দেওয়া হয়। আদেশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৩ মে জারি করা স্বাকম/হাস-২/তদারকি কমিটি-১/২০০৭/২৬৫ প্রজ্ঞাপনের প্রেক্ষিতে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হলো।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework