চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০২, ১১:৪২ পূর্বাহ্ন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে চমেক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। সংঘর্ষে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী  বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework