চট্টগ্রামেও চালু হয়েছে গণপরিহন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ০৬, ০৮:০২ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে ২২ দিন পর নগরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে দুই সিটে একজন করে যাত্রী বসালেও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সরেজমিন দেখা গেছে, গণপরিবহন চলাচল করলেও নগরের ব্যস্ততম মোড়গুলোতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। দুই সিটে একজন করে যাত্রী বসানো হলেও আদায় করা হচ্ছে ৬০ শতাংশের বেশি ভাড়া। এনিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াচ্ছে হেলপাররা।   বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাকিবুল ইসলাম নামে এক যাত্রী বাংলানিউজকে বলেন, গণপরিবহন চলাচল করছে- এটি স্বস্তির বিষয়। তবে ৬০ শতাংশের জায়গায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে গণপরিবহন চালকরা আরও বেপরোয়া হয়ে উঠবে। , দীর্ঘ লকডাউনের পর গণপরিবহন খুলে দেওয়ার ফলে মানুষের যাতায়াতে সুবিধা হয়েছে। তবে প্রশাসনের উচিত, গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মানছে কিনা তা আরও বেশি তদারকি করা। এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, গণপরিবহন চালু করা হলেও তা মনিটরিংয়ের জন্য মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework