চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের, আক্রান্ত ৯৮৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ০২, ০৮:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৫ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৫ শতাংশ।

এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৭১ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১১ জন।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকা এবং ২৯৩ জন উপজেলার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ জন এবং ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework