চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ১০, ০৭:২৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২৭ জন।তবে নতুন করে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯১৫ জন। বুধবার (১০ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৬টি নমুনা পরীক্ষা করে ১২৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ১০০ জন এবং বিভিন্ন উপজেলায় ২৭ জন। জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯২০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিকে নগরের বেসরকারি হাসপাতাল শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ এসেছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework