চট্টগ্রামে ১৮ হাজার ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ সেপ্টেম্বর ১৩, ০৯:০৭ পূর্বাহ্ন
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৫০ জন। মৃত্যু হয়েছে একজনের। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৩টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডিতে ৭ জন, চমেক ল্যাবে ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬২৪টি। আক্রান্তদের মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ২৮জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯১৭ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework