চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ০৯, ১১:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে কন্টেইনারবাহী লরিচাপায় রিকশা আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর পতেঙ্গা এলাকা থেকে লরিটি ইপিজেডের দিকে আসছিল। এ সময় লরিটি বন্দরটিলা এলাকায় পৌঁছে রিকশায় থাকা বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework