চট্টগ্রামে মিলছে না আইসিইউ, করোনায় মৃত্যু ১৭ জনের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ২৮, ০৯:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে সাধারণ শয্যা ও আইসিইউ’র সংকট।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।  

এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩২ দশমিক ৭৭ শতাংশ। এদিন মৃত্যুবরণ করেছেন ১৭ জন।
 
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ৯১৫ জনের মধ্যে ৬১৪ জন মহানগরের বিভিন্ন এলাকায় এবং ২৭৪ জন বিভিন্ন উপজেলায়।  

১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে রাউজান উপজেলায়, ৪৭ জন। এ ছাড়া বোয়ালখালী উপজেলায় ৪৪ জন, পটিয়া উপজেলায় ৩৮ জন,  ফটিকছড়ি উপজেলায় ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণ যে হারে বাড়ছে সামনের দিনগুলোতে আরও কঠিন সময় অপেক্ষা করছে। শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এছাড়া সচেতন না হওয়ায় মৃত্যু ঝুঁকিও বেশি। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework