চট্টগ্রামে ভুয়া এনআইডি তৈরি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ০৬, ০৩:৪৫ অপরাহ্ন
চট্টগ্রামের ডবলমুরিংয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ মে) দুপুর একটা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ডবলমুরিংয়ের মোগলটুলি এলাকার মৃত ছবির আহাম্মদের ছেলে মো. ইমরান (২৭), খুলশির রেলওয়ে কলোনির মো. আব্দুর রশীদের ছেলে মো. হোসাইন (২২) ও ডবলমুরিংয়ের ২৩ নম্বর ওয়ার্ডের ছাবের আহমেদের ছেলে মো. বেলাল হোসেন টিপুর (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এবং দেওয়ানহাট এলাকা অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি দোকান থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, পিইসি সার্টিফিকেট ফরম, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদসহ ভুয়া সনদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework