চট্টগ্রামে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১১, ০৭:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে কাতালান এলমার ডন্ডনাই নামে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৯টার দিকে তিনি মারা যান। ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ নুর তিনি বলেন, খলিলুর রহমান নামে এক ব্যক্তি থানায় সংবাদ দেন- কাতালান এলমার ডন্ডনাই নামে তাদের তাদের একজন সহকর্মী বন্দরে পণ্য খালাস করার সময় দুর্ঘটনায় মারা যান। তিনি ফিলিপাইনের নাগরিক ছিলেন। বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কা লেগে একটি ট্রান্সফরমার মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ নুর আরও বলেন, নিহত বিদেশি নাগরিকের মরদেহ থানায় আছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework