চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৯২, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের।

বুধবার (২৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।  

এদিন করোনা আক্রান্তদের মধ্যে ১৪৩ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৯ জন বিভিন্ন উপজেলার।


এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে।


করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৭ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় রাউজানে সবচেয়ে বেশি ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework