চট্টগ্রামে চোলাই মদের 'ফেরিওয়ালা' গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ০১:০৬ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার পলাশ নাথ। পেশায় দর্জি হলেও আড়ালে চোলাই মদ ফেরি করেই বেড়ায়। দীর্ঘদিন ধরে স্কুল ব্যাগে করে অভিন্ন কায়দায় নগরীর বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিল। অবশেষে রবিবার ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া পলাশ দীর্ঘদিন ধরে স্কুল ব্যাগে করে চোরাই মদ ফেরি করে বিক্রি করে আসছিল। রবিবার নগরীর ফিশারীঘাট থেকে মদ সংগ্রহ করে হালিশহর যাওয়ার পথে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework