চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ২৭, ০৭:২০ পূর্বাহ্ন
নগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানাধীন প্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু (২৮), মো. শিপন(৩০), লামিয়া৩),  জিহাদ(৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, রাত তিনটার দিকে আগুনে দগ্ধ একই পরিবারের ৫ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, গতরাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্নের পরিমাণ বেশি এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework