চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৬ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ৩০, ০৬:৩১ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৯৬ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।  

নতুন আক্রান্ত ১৩ জন মহানগর এলাকার ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৬৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework